আমি কিংবদন্তির কথা বলছি
লেখকঃ আবু জাফর ওবায়দুল্লাহ আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তাঁর করতলে পলিমাটির সৌরভ ছিল তাঁর পিঠে রক্তজবার মতো ক্ষত ছিল। তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন অরণ্য এবং শ্বাপদের কথা বলতেন পতিত জমি আবাদের কথা বলতেন তিনি কবি এবং কবিতার কথা বলতেন। জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা। কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা। যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে। যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে। যে কবিতা শুনতে জানে না সে আজন্ম ক্রীতদাস থেকে যাবে। আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলছি। উনোনের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালার কথা বলছি। আমি আমার মায়ের কথা বলছি, তিনি বলতেন প্রবহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে। যে কবিতা শুনতে জানে না সে নদীতে ভাসতে পারে না। যে কবিতা শুনতে জানে না সে মাছের সঙ্গে খেলা করতে পারে না। যে কবিতা শুনতে জানে না সে মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পারে না। আমি কিংবদন্তির কথা বলছি আমি আমার পূর্বপরুষের কথা বলছি। আমি বিচলিত স্নেহের কথা বলছি গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলছি আমি আমার ভালোবাসার কথা বলছি...
Comments
Post a Comment