নূরলদীনের কথা মনে পড়ে যায়
লেখকঃ সৈয়দ শামসুল হক নিলক্ষা আকাশ নীল, হাজার হাজার তারা ঐ নীলে অগণিত আর নিচে গ্রাম, গঞ্জ, হাট, জনপদ, লোকালয় আছে ঊনসত্তর হাজার। ধবল দুধের মতো জ্যোৎস্না তার ঢালিয়াছে চাঁদ- পূর্ণিমার। নষ্ট ক্ষেত, নষ্ট মাঠ, নদী নষ্ট, বীজ নষ্ট, বড় নষ্ট যখন সংসার তখন হঠাৎ কেন দেখা দেয় লিলক্ষার নীলে তীব্র শিস দিয়ে এত বড় চাঁদ? দিয়ে এত বড় চাঁদ? অতি অকস্মাৎ স্তব্ধতার দেহ ছিঁড়ে কোন ধ্বনি? কোন শব্দ? কিসের প্রপাত? গোল হয়ে আসুন সকলে, ঘন হয়ে আসুন সকলে, আমার মিনতি আজ স্থির হয়ে বসুন সকলে। অতীত হঠাৎ হানা দেয় মানুষের বন্ধ দরোজায়। এই তীব্র স্বচ্ছ পূর্ণিমায় নূরলদীনের কথা মনে পড়ে যায়। কালঘুম যখন বাংলায় তার দীর্ঘ দেহ নিয়ে আবার নূরলদীন দেখা দেয় মরা আঙিনায় । নূরলদীনের বাড়ি রংপুরে যে ছিল, রংপুরে নূরলদীন একদিন ডাক দিয়েছিল ১১৮৯ সনে। আবার বাংলার বুঝি পড়ে যায় মনে, নূরলদীনের কথা মনে পড়ে যায় যখন শকুন নেমে আসে এই সোনার বাংলায়; নূরলদীনের কথা মনে পড়ে যায় যখন আমার দেশ ছেয়ে যায় দালালেরই আলখাল্লায়; নূরলদীনের ক...